হারলেও ফেসবুকে শুভকামনায় ভাসছে বাংলাদেশ

৩ জুলাই, ২০১৯ ১২:০১  
বিশ্বকাপে গতকাল ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ভারত আগে ব্যাট করে বাংলাদেশকে ৩১৫ রানের টার্গেট দিয়েছিল। জবাবে বাংলাদেশে সবকটি উইকেট হারিয়ে ২৮৬ করে। বাংলাদেশের বাকি ছিল আরো ২ ওভার। সবার আশা ছিল বাংলাদেশ দেখে খেললে এই রান তাড়া করা কোন ব্যাপার ছিল না। এই হারায় ২০১৯ বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গেল বাংলাদেশ। বাংলাদেশের আর একটি ম্যাচ বাকি আছে বিশ্বকাপে। ম্যাচ বাকি থাকলেও বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন আর বেঁচে থাকলো না বাংলাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ম্যাচ নিয়ে হতাশার পাশাপাশি অভিনন্দনের বার্তাও পায় বাংলাদেশে। ফেসবুকে হাসান জাকির নামের একজন লিখেছেন, প্রচণ্ড হতাশ লাগছে। রাগ লাগ‌ছে। অসহায় লাগছে। কষ্ট লাগ‌ছে। ফেসবুকে নিজেরটা শেয়ার ক‌রে, অন্যের দুঃখ পড়‌ছি। দুঃখ-কষ্ট শেয়ার করলে না‌কি কমে। চন্দন কুমার সরকার নামে একজন লিখেছেন, কি করবেন মানি নেও বাহে..... সাথে আছি টাইগার্স আকাশ খান নামে একজন লিখেছেন, বাংলাদেশ হারলেও হারেনি সাইফুদ্দীন। সেলুট বস শাকিল মাহামুদ নামে একজন লিখেছেন, বেপার না, আজ দিনটাই ছিলো মন খারাপের তুষার নামে একজন লিখেছেন, ‌যাক! সম্মানজনকভাবে হরলাম মেহেদী হাসান নামে একজন লিখেছেন, এখন বাংলাদেশ যেমন জিততে জিততে হেরে যায়, কয়েক বছর পর তেমনিভাবে অন্য দলগুলো হারবে বাংলাদেশের সঙ্গে। আমি আশাবাদী।